Logo
Logo
×

সংবাদ

ঢাকায় বৈঠক

বিএনপির কৌশল বুঝতে চায় যুক্তরাজ্য

Icon

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৪, ০৬:৪৭ এএম

বিএনপির কৌশল বুঝতে চায় যুক্তরাজ্য

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও সমসাময়িক নানা ইস্যুতে বিএনপির কৌশল জানতে বৈঠক করেছেন ঢাকার ব্রিটিশ হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুক। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বারিধারার ব্রিটিশ হাইকমিশন কার্যালয়ে এই বৈঠক হয়। 

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরি, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ অংশ নেন।

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে হাইকমিশনের পলিটিক্যাল সেকশনের কর্মকর্তারা ছিলেন। দুপুর সোয়া ১২টায় শুরুর পর বৈঠকটি ১টায় শেষ হয়।

সূত্র জানায়, গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের এটিই ছিল আনুষ্ঠানিক বৈঠক। 

বৈঠকের পর ব্রিটিশ হাইকমিশন বাংলাদেশের এক্স হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করা হয়। তাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও শামা ওবায়েদের সঙ্গে সারাহ কুকের হাস্যোজ্জ্বল ছবি দেখা যাচ্ছে।

পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, বিএনপির রাজনৈতিক কৌশল জানতে ও বুঝতে দলটির নেতাদের সঙ্গে বৈঠকে করেছেন সারাহ কুক।

বৈঠকের বিষয়ে শামা ওবায়েদ বলেন, ব্রিটিশ হাইকমিশনার আমাদের চায়ের আমন্ত্রণ জানিয়েছিলেন। সেখানে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিসহ সার্বিক বিষয়ে আলোচনা হয়েছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন