Logo
Logo
×

সংবাদ

বহিরাগতদের নিয়ে অস্ত্রাগারে ফেসবুকে লাইভ, চাকরি গেল এসপির

Icon

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৪, ০৭:৩৩ পিএম

বহিরাগতদের নিয়ে অস্ত্রাগারে ফেসবুকে লাইভ, চাকরি গেল এসপির

স্বরাষ্ট্র মন্ত্রণালয়

বহিরাগতদের অস্ত্রাগার দেখানো আর সামাজিকমাধ্যম ফেসবুকে সরাসরি সম্প্রচারের সুযোগ দেওয়ায় শাহেদ ফেরদৌস রানা নামের এক পুলিশ সুপারকে (এসপি) চাকরিচ্যুত করা হয়েছে। গত ৯ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। গত বুধবার (১৭ এপ্রিল) এটি প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকায় স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনকালে ২০২০ সালের ২৯ আগস্ট তিন বহিরাগতকে অস্ত্রাগার দেখানো, অস্ত্রের বর্ণনা দিয়ে ফেসবুকে সরাসরি সম্প্রচারের সুযোগ দিয়েছিলেন খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার শাহেদ ফেরদৌস রানা। এসময় তাকে সহায়তা করেছিলেন পুলিশ পরিদর্শক (সশস্ত্র) গোলাম মোস্তফা, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) সৈয়দ

আনিসুর রহমান, এসআই (নিরস্ত্র) নুর-এ-সরোয়ার রিপন, এসআই (সশস্ত্র) আবু সাঈদ মো. ওবাইদুর রহমান এবং এসআই (সশস্ত্র) মানিক খান।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, এ ঘটনায় পরবর্তীতে ফেরদৌস রানার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য ২০২২ সালের ২৭ জুলাই পুলিশ অধিদপ্তরে প্রস্তাব পাঠানো হয়। ১৮ সেপ্টেম্বর তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। একইসঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। পরে ১০ অক্টোবর কারণ দর্শানোর জবাব দিয়ে ব্যক্তিগত শুনানির আবেদন করেন তিনি। ১১ নভেম্বর তার আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি হয়।

শুনানিতে তার বিরুদ্ধে আনিত অভিযোগ, লিখিত জবাব, উভয়পক্ষের বক্তব্য ও উপস্থাপিত অন্যান্য গুরুত্বপূর্ণ প্রমাণাদি পর্যালোচনায় অভিযোগ প্রমাণিত হয়। এতে তার বিরুদ্ধে গুরুদণ্ড আরোপের পর্যাপ্ত ভিত্তি রয়েছে মর্মে প্রতীয়মান হয়। অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য ২০২৩ সালের ১৯ জানুয়ারি তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়।

তদন্ত কর্মকর্তা বিধিমতে সাক্ষ্য, সাক্ষীদের জেরা, উপস্থাপিত ভিডিওসহ সবকিছু পর্যালোচনা ও তদন্ত শেষে গত বছরের ২৩ মে তার বিরুদ্ধে আনিত অসদাচরণের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে মর্মে মতামতসহ তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এসব পর্যালোচনায় তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় কেন তাকে চাকরি থেকে বরখাস্ত বা অন্য কোনো গুরুদণ্ড প্রদান করা হবে না, তা জানতে চেয়ে গত ১৩ জুন দ্বিতীয় কারণ দর্শানো নোটিশ পাঠানো হয়।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন