Logo
Logo
×

সংবাদ

বেশি দামে ভারত থেকে ডাল আমদানির প্রস্তাব

Icon

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৪, ০৪:১৯ পিএম

বেশি দামে ভারত থেকে ডাল আমদানির প্রস্তাব

ভারত থেকে খাদ্যশস্য ও চিনি আমদানি কমে গেছে। বিএনপিসহ রিরোধী দলের ভারত খেদাও আন্দোলনের প্রভাবে ভারতীয় পণ্য বর্জনের ফলে আমদানি কমে গেছে, যা অনেকভাবে আওয়ামী লীগকে বেকায়দায় ফেলেছে।

বর্তমান ভারত সরকারের সমর্থন নিয়ে একতরফা নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার ক্ষমতায়। এ কারণে তাদেরকে ভারত থেকে অধিক দামে খাদ্যশস্য আমদানি করতে হয়। সংশ্লিষ্ট সূত্র জানা যায়, আমদানিকারকদের মৌখিকভাবে বলা দেওয়া থাকে, শুধু ভারত থেকে খাদ্যশস্য আমদানি করতে হবে।

টিসিবির জন্য ১০ হাজার মেট্রিকটন মসুর ডাল আমদানির জন্য এ রকম শর্ত জুড়ে দেওয়া হয়েছে। দুটি বাংলাদেশি প্রতিষ্ঠান টিসিবির জন্য এই ডাল সরবরাহ করবে। ভারত থেকে আমদানি করা প্রতি কেজি মসুর ডালের দাম পড়বে ১০২ দশমিক ৭৫ টাকা। প্রস্তাবটি আগামী ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে উঠতে পারে।

এদিকে ভারতের বাণিজ্য বিভাগের হালনাগাদ তথ্য অনুসারে, ভারত থেকে খাদ্য ও চিনি আমদানি হ্রাস পেয়েছে। খাদ্যশস্য আমদানি কমেছে গত অর্থবছরের তুলনায় প্রায় ৯৩ শতাংশ। আর চিনি আমদানি কমেছে প্রায় ৭০ শতাংশ।

সিনিয়র বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ স্বাক্ষরিত বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবে বলা হয়েছে, ১০ হাজার মেট্রিকটন মসুর ডাল আমদানি করবে টিসিবি। ভারতীয় এই ডাল সরবরাহ করবে বাংলাদেশের দুই প্রতিষ্ঠান সেনাকল্যাণ সংস্থা ও নাবিল নবা ফুড লিমিটেড।

টনপ্রতি মসুরের ডালের দাম ধরা হয়েছে  ৯৫৭ দশমিক ৯৩ ডলার। সে হিসাবে এতে মোট ব্যয় হবে ১০২ দশমিক ৭৫ কোটি টাকা । প্রতি ডলার ১১১ টাকা  ধরা হয়েছে। প্রস্তাবিত দর অনুযায়ী, প্রতি কেজি ডালের দাম পড়বে ১০২ দশমিক  ৭৫ টাকা। বর্তমানে বাজারে মসুরের ডাল ১২২ দশমিক ৫০ টাকা।

অথচ কানাডা ও অস্ট্রেলিয়ার ওয়েবসাইট ঘেঁটে দেখা গেছে, এখন  কানাডায় প্রতি টন লাল মসুর ডালের দাম ৭৮০ ডলার এবং অস্ট্রেলিয়ায় ৯৩৫ ডলার।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে টিসিবির মসুর ডাল কেনার লক্ষ্যমাত্রা হচ্ছে  ২ লাখ ৮৮ হাজার মেট্রিকটন। এর অংশ  হিসাবে ভারত থেকে এই ডাল কেনা হচ্ছে। এই ডাল টিসিবির ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের প্রায় এক কোটি পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে বিক্রি করা হবে।

সম্প্রতি ভারতের বাণিজ্য বিভাগের হালনাগাদকৃত তথ্য অনুযায়ী, বাংলাদেশে ভারত থেকে খাদ্য ও চিনি আমদানি হ্রাস পেয়েছে। এর মধ্যে খাদ্যশস্য আমদানি কমেছে গত অর্থবছরের তুলনায় প্রায় ৯৩ শতাংশ। আর চিনি আমদানি কমেছে প্রায় ৭০ শতাংশ।

ভারতের বাণিজ্য বিভাগের তথ্য অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরে (ভারতে অর্থবছর হিসাব হয় এপ্রিল-মার্চ সময়সীমায়) দেশটি থেকে মোট ১২৮ কোটি ৭৬ লাখ ডলারের খাদ্যশস্য আমদানি করেছিল বাংলাদেশ। এর মধ্যে চাল, গম ও ভুট্টা আমদানি হয়েছে যথাক্রমে ৪১ কোটি ৮৭ লাখ ডলার, ৫৫ কোটি ১৭ লাখ ও ৩১ কোটি ৩৩ লাখ ডলারের।

অন্যদিকে চলতি অর্থবছরের প্রথম দশ মাসে (এপ্রিল-জানুয়ারি) ভারত থেকে খাদ্যশস্য আমদানি হয়েছে মাত্র ৮ কোটি ৫৮ লাখ ডলারের। এর মধ্যে ৭ কোটি ১৫ লাখ ডলারের ভুট্টা ও ১ কোটি ২১ লাখ ডলারের চাল আমদানি করা হয়েছে।

এ সময়ে কোনো গম আমদানি করেনি বাংলাদেশ।

দেশটি থেকে অর্থবছরের বাকি দুই মাস অর্থাৎ ফেব্রুয়ারি ও মার্চে চাল আমদানি একপ্রকার বন্ধ ছিল। ভুট্টা আমদানিও তেমন একটা হয়নি। সে হিসেবে দেশটি থেকে বাংলাদেশে খাদ্যশস্য আমদানি কমেছে প্রায় ৯৩ শতাংশ।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন