Logo
Logo
×

সংবাদ

উপজেলা নির্বাচন সরকারের আরেকটা ভোট চুরির ভাঁওতাবাজি: আমীর খসরু

Icon

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৪, ০২:৫০ এএম

উপজেলা নির্বাচন সরকারের আরেকটা ভোট চুরির ভাঁওতাবাজি: আমীর খসরু

আমীর খসরু মাহমুদ চৌধুরী

উপজেলা নির্বাচন সরকারের আরেকটা ভোটচুরির ভাঁওতাবাজি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বুধবার (১৭ এপ্রিল) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘ওরা উপজেলা নির্বাচন দিয়েছে। যেদেশে ভোট নাই, সেই দেশে ভোটে অংশগ্রহণ করার কোনো সুযোগ নাই। যেখানে কোনো প্রতিদ্বন্দ্বী নাই, যেখানে কোনো পার্টিসিপেশন নাই, যেখানে আবার কীসের ভোট? সুতরাং এই যে উপজেলা নির্বাচন, এটা আরেকটা দেশের মানুষকে একটা ধাপ্পাবাজির দিকে নিয়ে যাচ্ছে। এটা ভোটের নামে ভাঁওতাবাজি। 

আমির খসরু আরও বলেন, ‘সরকার সিদ্ধান্ত নিচ্ছে ব্যাংক মার্জার (একীভূত) করার। মার্জার তো কোনো সরকারের সিদ্ধান্ত হতে পারে না। এটা বাজারের সিদ্ধান্ত। এটা করতে শেয়ার হোল্ডারদের মতামত প্রয়োজন হয়। কিন্তু কী দেখা যাচ্ছে? শেয়ার হোল্ডারদের কোনো খবর নাই। তারা (সরকার) সিদ্ধান্ত দিচ্ছে মার্জার করতে হবে।’

তিনি বলেন, ‘যারা ব্যাংক লুটপাট করে খেয়ে ফেলেছে, তাদের জন্যে এই মার্জার আরেকটা সুযোগ সৃষ্টি করে দিয়েছে। তাদেরকে রক্ষা করার জন্যৃ যারা লুটপাট করে বাংলাদেশের সম্পদ নিয়ে গেছে, যারা ব্যাংকের আমানতের টাকা লুটপাট করেছে, তাদেরকে আরও সুবিধা দেওয়ার জন্য জোর করে এই একত্রীভূত করার প্রক্রিয়া সরকার নিয়েছে।’

সরকারের সব ‘অপকর্মের’ বিরুদ্ধে বিরোধী দলগুলোর ‘ঐক্য অটুট’ থাকার কথা পুনর্ব্যক্ত করে আমির খসরু বলেন, ‘সুখবর হচ্ছে বাংলাদেশের মানুষ আজকে তাদের অবস্থান পরিষ্কার করেছে। যারা বিরোধী দলে আছি আমাদের ঐক্য অটুট আছে, বিএনপির ঐক্য অটুট আছে। এই ঐক্য ভাঙতে এমন নেই যে কিছু করেনি। টাকা-পয়সা, ভয়ভীতি, জেল-জুলুম, নিপীড়ন-নির্যাতন সব কিছু দিয়ে চেষ্টা করা হয়েছে। বিরোধী দলের নেতাকর্মীরা ধানক্ষেতে ঘুমিয়েছে, বেড়িবাঁধে ঘুমিয়েছে কিন্তু আপস করেনি। বিরোধী দলের নেতারা কেউ আপস করেনি। আমরা ৩১ দফা ঐক্যবদ্ধভাবে দিয়েছি। এটা চলমান আন্দোলনের দফা। অর্থাৎ মুক্তিযুদ্ধের সাম্য-মানবিক মর্যাদা, ন্যায়বিচার ইত্যাদি বিষয়ে এক হয়েছি। আমাদের আন্দোলন চলমান আছে।’ 

৭ জানুয়ারি ভোটে ৯৫ শতাংশ ভোটার না যাওয়া থেকে চলমান আন্দোলনের বিরোধী দলের 'রাজনৈতিক সফলতা' উল্লেখ করে তিনি বলেন, '৯৫ শতাংশ মানুষ ওই নির্বাচনে ভোটকেন্দ্রে যায়নি। এবার সেই চিন্তা থেকে সরকার ভোটারদের আনতে নতুন কৌশল নিয়েছে। এবার তারা চিন্তা করেছে যে, মানুষ নৌকাকে ভয় পায়ৃ নৌকার কথা শুনলে বোধহয় ভোটকেন্দ্রে যাবে না। সেজন্য নির্বাচনে তারা এবার দলীয় প্রতীক বাদ দিয়ে দিয়েছে।'

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন