Logo
Logo
×

সংবাদ

বিশ্বসেরা ১০০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের কতটি আছে?

Icon

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৪, ০১:৩৮ এএম

বিশ্বসেরা ১০০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের কতটি আছে?

বিশ্বের সেরা এক হাজার বিশ্ববিদ্যালয়ের তালিকা করা হয়েছে। এ তালিকায় এশিয়ার মধ্যে ভারতের ৪৫টি এবং পাকিস্তানের ১৪টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। কারও হয়তো প্রশ্ন জাগতে পারে, তালিকায় স্থান পাওয়া বাংলাদেশের বিশ্ববিদ্যালয় সংখ্যা কত? তাদের জন্য উত্তর হলো মাত্র ৩টি।

আর বিশ্বের সেরা শীর্ষ তিন বিশ্ববিদ্যালয় হলো এমআইটি, ক্যামব্রিজ ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। সেরা ১০ এর মধ্যে এশিয়া থেকে কেবল সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর স্থান পেয়েছে।

বিভাগভিত্তিক র‍্যাংকিংয়ের ক্ষেত্রে কলা ও মানবিক বিভাগে জায়গা পেয়েছে বাংলাদেশের একটি মাত্র বিশ্ববিদ্যালয়। এর ৫০১ থেকে ৫৫০ অবস্থানে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এ তালিকায় ভারতের ৬টি বিশ্ববিদ্যালয় জায়গা পেয়েছে। এ বিভাগে সেরা তিন বিশ্ববিদ্যালয় হলো হাভার্ড, ক্যামব্রিজ, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়।

প্রকৌশল ও প্রযুক্তি বিভাগে বাংলাদেশের দুটি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর মধ্যে বুয়েট ৩০৫ তম অবস্থানে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ৫০০ থেকে ৫৫০ অবস্থানের মধ্যে রয়েছে। এ বিভাগে ভারতের ১৬টি ও পাকিস্তানের ৩টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।

এ বিভাগে সেরা তিন বিশ্ববিদ্যালয় হলো এমআইটি, স্ট্যানফোর্ড ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। লাইফ সায়েন্স ও মেডিসিন বিভাগে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় স্থান পায়নি। 

ন্যাচারাল সায়েন্স বিভাগেও বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় স্থান পায়নি। সোশ্যাল সায়েন্স ও ম্যানেজমেন্ট বিভাগে বাংলাদেশের একটি মাত্র বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এ বিভাগের ৪০১-৫০০ এর মধ্যে আছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন