Logo
Logo
×

সংবাদ

বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

Icon

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৪, ১২:২৫ এএম

বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পহেলা বৈশাখ সামনে রেখে শুক্রবার এক ভিডিও বার্তায় এ শুভেচ্ছা জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। বর্ষ পরিক্রমায় আবারও আমাদের মাঝে ফিরে এসেছে নতুন বছর। আপনারা যারা দেশে-বিদেশে অবস্থান করছেন বাংলাদেশের সকল ভাইবোনকে জানাই বঙ্গাব্দ ১৪৩১-এর শুভেচ্ছা। শুভ নববর্ষ।

তিনি বলেন, আসুন, নতুন বছরে অতীতের সকল ব্যর্থতা-দুঃখ-গ্লানি পিছনে ফেলে সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণের লক্ষ্যে একযোগে কাজ করি।

কবি সুফিয়া কামালের ভাষায় প্রধানমন্ত্রী আরও বলেন, পুরাতন গত হোক! যবনিকা করি উন্মোচন তুমি এসো হে নবীন! হে বৈশাখ! নববর্ষ! এসো হে নতুন। শুভ নববর্ষ।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন