Logo
Logo
×

সংবাদ

ঈদের ছুটিতে বাংলাদেশে ঘটল নজিরবিহীন এক ঘটনা

Icon

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৪, ১০:৩১ পিএম

ঈদের ছুটিতে বাংলাদেশে ঘটল নজিরবিহীন এক ঘটনা

ন্যাশনাল এয়ার কার্গো ইনকরর্পোরেশনের একটি বিমান। পুরোনো ছবি

ঈদের ছুটিতে বাংলাদেশের প্রায় সব মানুষ যখন প্রিয়জনদের সঙ্গে সময় কাটাচ্ছেন, ঠিক তখনই ঘটেছে নজিরবিহীন এক ঘটনা। আর তা এতোই গোপনে ঘটেছে যে এর আগে কখনোই এমনটা হয়নি। 

চলতি মাসের ৭ ও ১১ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে— ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমান বন্দর (যা তেল আভিভে অবস্থিত) থেকে দুটি বোয়িং ৭৪৭-৪০০ বিসিএফ (সর্বোচ্চ ২৪,১১৫ কিউবিক ফিট/১০৮ মেট্রিক টন বেসামরিক/সামরিক মালামাল পরিবহনে সক্ষম) অজ্ঞাত কার্গো (পণ্য) সহ অবতরণ করে। 

মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল এয়ার কার্গো ইনঃ কর্পোঃ বা ন্যাশনাল এয়ারলাইনসের পরিচালিত কার্গো বিমান গুলোর প্রথম ফ্লাইট N8806 (NCR806) তেল আভিভ থেকে ঢাকায় অবতরণ করে ৭ এপ্রিল, ১৯২৩ ঘণ্টায় এবং ঢাকা ত্যাগ করে ৭ এপ্রিল, ২৩৫৪ ঘণ্টায় । 

একই সংস্থা পরিচালিত দ্বিতীয় ফ্লাইটটি N8848 (NCR848) সরাসরি তেল আভিভ থেকে ঢাকায় পৌঁছায় ১১ এপ্রিল ১৯৫৪ ঘণ্টায় ও ঢাকা ছেড়ে যায় ১২ এপ্রিল ০০২৯ ঘণ্টায় । উভয় ফ্লাইট সরাসরি তেল আভিভ থেকে ঢাকায় পৌঁছলেও ঢাকা ত্যাগ করার পর সংযুক্ত আরব আমিরাতের শারজাহ বিমান বন্দরে অবতরণ করে। 

বাংলাদেশ ও ইসরায়েলের মধ্যে কোন রকমের কূটনৈতিক সম্পর্ক না থাকা সত্বেও অতীতে বিভিন্ন অনুসন্ধানী প্রতিবেদনে প্রকাশ পায় যে বাংলাদেশ দেশটি থেকে অত্যাধুনিক নজরদারি সরঞ্জাম, স্পাইওয়্যার কিনেছে, বাংলাদেশী সামরিক গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের প্রশিক্ষন দিয়েছে এবং দেশের বেশ কয়েকটি গোয়েন্দা সংস্থা ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার সেসব প্রযুক্তি ব্যবহার করে মানবাধিকার হরণ করে এমন কর্মকান্ড জড়িত হয়েছে। কিন্তু ইসরায়েল থেকে বাংলাদেশে এর আগে সরাসরি কোন উড়োজাহাজের আগমন ঘটেছে বলে জানা যায়নি। আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক না থাকায় এবং বাংলাদেশ ইসরায়েল'কে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেয়ায়, একমাত্র জরুরী অবতরণ ব্যতিত ইসরায়েল থেকে পরিচালিত কোন ফ্লাইটের বাংলাদেশে পণ্য নিয়ে অবতরণ একেবারেই নজিরবিহীন ঘটনা বলে মন্তব্য করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক একজন সাবেক রাষ্ট্রদূত। 

সম্প্রতি মিউনিখ নিরাপত্তা সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তুরস্কের বার্তা সংস্থা আন্দালু'কে বলেছিলেন 'ইসরায়েল রীতিমতো প্যালেস্টাইনে গণহত্যা চালাচ্ছে', তিনি প্রকাশ্যে ইসরায়েলের সমালোচনাও করেন। উল্লেখ্য এখনো পর্যন্ত ইসরায়েলের আক্রমণে প্রায় ৩৩ হাজার প্যালেস্টাইনী প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে ২৫ হাজারই নারী ও শিশু। 

বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে এই ফ্লাইট দুটির বিষয়ে জানতে চাওয়া হলে তারা এ বিষয়ে কিছু বলতে অপারগতা প্রকাশ করেন। 

(জুলকার নাইনের এক্স থেকে)

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন