বান্দরবানের রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি ও সন্ত্রাসী হামলার মামলায় গ্রেপ্তার হওয়া ১৮ নারীসহ ৫২ জন সন্দেহভাজন কেএনএফ সদস্যকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার বিকালে বান্দরবানের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হোছাইন এ আদেশ দেন।
বান্দরবান সদর কোর্ট পুলিশ পরিদর্শক একে ফজলুল হক জানান, আদালতের নির্দেশে মঙ্গলবার বিকালে ৫২ জনকে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি জানান, গতকাল সোমবার কেএনএফের আরো দুইজনকে আদালতে তোলার পর কারাগারে পাঠানো হয়েছিল।
