Logo
Logo
×

সংবাদ

ক্যান্সারের চিকিৎসায় আমলকির আশাব্যঞ্জক ফল পেলেন গবেষকরা

Icon

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৪, ০২:৪৮ এএম

ক্যান্সারের চিকিৎসায় আমলকির আশাব্যঞ্জক ফল পেলেন গবেষকরা

প্রতীকী ছবি

ফ্যাটি লিভারের চিকিৎসায় কালো মেঘ, সিলিমারিন বা কাটা গেইদলে ও অর্জুন এবং লিভার ক্যান্সারের চিকিৎসায় আমলকির আশাব্যঞ্জক ফল পেয়েছেন বাংলাদেশের গবেষকরা। 

এছাড়াও ক্রনিক কিডনী ডিজিজের রক্তশূন্যতার চিকিৎসায় ব্যবহৃত রক্সাডুস্ট্যাট নামক ওষুধটি লিভার সিরোসিসে রিপার্পাজ করেও ভালো ফলাফল পাওয়া গেছে। 

আজ মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নুরুল হকের সাথে তার কার্যালয়ে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের শিক্ষকদের একটি বৈঠক গবেষণার এই তথ্য তুলে ধরা হয়।

বাংলাদেশ কাউন্সিল ফর সাইন্টেফিক এন্ড ইন্ড্রাট্রিয়াল রিসার্চ, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ও ন্যাশনাল ইন্সটিটিউট অব বায়োটেকনোলজি এবং দেশের বাইরে জাপানের ঔটা বিশ্ববিদ্যালয় এবং এহিমি বিশ্ববিদ্যালয়ের সাথে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি বিভাগ যৌথভাবে এই গবেষণার কাজ করছে।

এ সমস্ত গবেষণার ফলাফল উপস্থাপন করার জন্য উপাচার্য এ সময় ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের শিক্ষকদের নির্দেশ দেন। উপাচার্য এসময় অলটারনেটিভ মেডিসিন অনুষদ চালু, এ বিষয়ে উচ্চতর শিক্ষার ব্যবস্থা এবং চলমান ওষুধের পাশাপাশি অলটারনেটিভ মেডিসিন আবিষ্কার, গুরুত্ব ও প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন। 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন