Logo
Logo
×

সংবাদ

চাঁদ দেখা যায়নি, বৃহস্পতিবার ঈদুল ফিতর

Icon

বাসস

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৪, ০১:৩৪ এএম

চাঁদ দেখা যায়নি, বৃহস্পতিবার ঈদুল ফিতর

প্রতীকী ছবি

বাংলাদেশের আকাশে কোথাও আজ হিজরি ১৪৪৫ সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে বৃহস্পতিবার (১১ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। চাঁদ দেখা না যাওয়ায় এ বছর রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে।

আজ মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি  বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

মাগরিবের নামাজের পর বায়তুল মোকাররম মসজিদে ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ের সভাকক্ষে চাঁদ দেখা কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান।

বৈঠক শেষে ফরিদুল হক খান বলেন, দেশের সাতটি বিভাগীয় এবং ৬৪টি জেলা কার্যালয় থেকে চাঁদ দেখার চেষ্টা করা হয়েছে। আবহাওয়া দফতর থেকেও পর্যবেক্ষণ চালানো হয়েছে। কিন্তু কোথাও চাঁদ দেখার খবর পাওয়া যায়নি। 

বৈঠকে ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করা হয়।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন