Logo
Logo
×

সংবাদ

নৌপথে চাপ থাকলেও ভোগান্তি নেই: প্রতিমন্ত্রী

Icon

ইউএনবি

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৪, ০৯:১২ পিএম

নৌপথে চাপ থাকলেও ভোগান্তি নেই: প্রতিমন্ত্রী

ঈদুল ফিতরের ছুটিতে ঘরফেরা মানুষের ভোগান্তি হচ্ছে না বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, নৌপথে চাপ থাকলেও কোনো ভোগান্তি নেই।

আজ মঙ্গলবার (৯ এপ্রিল) সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘ঈদযাত্রার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাব। কারণ তিনি মাল্টিমোডাল কানেক্টিভিটির (বহুমুখী সংযোগ) কথা ১৯৯৬ সালে তিনিই প্রথম বলেছিলেন। বাংলাদেশের তিনি এই বহুমুখী যোগাযোগ ব্যবস্থা চালু করেছেন।’

তিনি আরও বলেন, ‘আকাশপথ, রেলপথ ও সড়কপথেই দেখেন, যে পরিমাণ অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, সবচেয়ে বড় কথা, বাংলাদেশে মূল ভূখণ্ড থেকে দূরে ছিল দক্ষিণাঞ্চল। কিন্তু মূল ভূখণ্ডের সঙ্গে দক্ষিণাঞ্চলকে যুক্ত করেছে পদ্মা সেতু। একটি পদ্মা সেতু যোগাযোগ ব্যবস্থায় কী ধরনের শৃঙ্খলা আনতে পারে, সেটা আমরা দেখতে পাচ্ছি।’

নৌপথে ভোগান্তি নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এটাকে ভোগান্তি বলা যাবে না, চাপ বলা যেতে পারে। মধুচৌধুরী ঘাঁটে আজকের চিত্রের কথা বলি, সেখানে অতিরিক্ত চাপ ছিল, ভোগান্তি ছিল না।’

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন