Logo
Logo
×

সংবাদ

ঠাকুরগাঁওয়ে পুলিশ হেফাজতে যুবদল নেতার মৃত্যু

Icon

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৪, ০৩:১৫ এএম

ঠাকুরগাঁওয়ে পুলিশ হেফাজতে যুবদল নেতার মৃত্যু

নিহত যুবদল নেতা

ঠাকুরগাঁও‌য়ের হ‌রিপু‌রে পু‌লিশ হেফাজ‌তে আকরাম হো‌সেন না‌মে (৪০) এক যুবদল নেতা মারা গেছেন। আজ সোমবার বেলা ১টার দিকে মৃত অবস্থায় হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নেওয়া হয় তা‌কে। পু‌লি‌শের দা‌বি- হৃদ‌্‌রো‌গে আক্রান্ত হ‌য়ে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবদল নেতার মৃত্যু হয়। ত‌বে চি‌কিৎস‌ক বলছেন, হাসপাতা‌লে নিয়ে আসার আগেই আকরাম হো‌সেনের মৃত্যু হয়।

আকরাম হোসেন হরিপুর উপজেলার হাটপুকুর গ্রামের আব্দুল তোয়াব আলীর ছেলে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো.শামীমুজ্জামান ব‌লেন, ‘হাসপাতা‌লে নি‌য়ে আসার আগে আকরাম হো‌সে‌নের মৃত্যু হয়।’

কী কার‌ণে তার মৃত্যু হ‌য়ে‌ছে জান‌তে চাইলে এ চি‌কিৎসক ব‌লেন, ‘ময়নাতদন্ত না করা পর্যন্ত কোনো মন্তব্য করতে পারব না।’

এদি‌কে বিকেল সা‌ড়ে ৪টার দি‌কে পু‌লিশ সুপার উত্তম প্রসাদ পাঠক এক বিজ্ঞ‌প্তি‌তে দাবি করেন, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণীর ২৯ (ক)/৪১ ধারায় আকরাম হো‌সেন‌কে গ্রেপ্তার করা হয়। আজ আদাল‌তে নেওয়ার প‌থে শারীরিক অসুস্থতা বোধ করে আকরাম। পরে তাকে তাৎক্ষণিক হ‌রিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিকভাবে জানান, আকরাম হোসেন হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।’

পু‌লিশ সুপা‌রের এই বিজ্ঞ‌প্তির বিষ‌য়ে জান‌তে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো.শামীমুজ্জামান ব‌লেন, ‘আমরা এ ধর‌নের কোনো মন্তব‌্য ক‌রি‌নি। পোস্টমর্টেম না করা পর্যন্ত আমরা মৃত্যুর কারণ সম্পর্কে বল‌তে পার‌ব না।’

নিহ‌তের চাচা‌তো ভাই সেখ সাদী বলেন, ‘আমার ভাইকে গতকাল রাত ৯টার দিকে হাটপুকুর এলাকা থে‌কে পু‌লিশ থানায় নি‌য়ে যায়।’

নিহ‌তের স্ত্রী ফা‌তেমা বেগম আর্তনাদ করে বলেন, ‘আমার স্বামী সুস্থ‌ অবস্থায় বা‌ড়ি থে‌কে বাজা‌রে গি‌য়ে‌ছিল। শুনেছি পথ থেকে পু‌লিশ তা‌কে ধ‌রে নি‌য়ে গে‌ছে। আমি আমার স্বামী‌কে ফেরত চাই।’

ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন ব‌লেন, ‘আকরাম হো‌সেন হ‌রিপুর থানা যুবদ‌লের সা‌বেক সাধারণ সম্পাদক ও বর্তমান সদস‌্যস‌চিব। পুলিশ হেফাজতে তার মৃত্যুর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এমন মৃত্যু একটি স্বাধীন সভ্য দেশে হতে পারে না।’

তি‌নি  আরও ব‌লেন, ‘পু‌লিশ সুপার পোস্টমর্টেম করার আগে কীভা‌বে জা‌নে তার মৃত্যু হৃদ‌্‌রো‌গে হ‌য়ে‌ছে? এর জন‌্য দায়ী পুলিশ এবং পু‌লিশ‌কে ‌এটির কৈ‌ফিয়ত দি‌তে হ‌বে আজ অথবা কাল।’

এ বিষ‌য়ে জান‌তে হ‌রিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শেখের মোবাইল ফোনে একা‌ধিবার কল দেওয়া হলেও তি‌নি রি‌সিভ ক‌রে‌ননি।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন