কেএনএফ। ফাইল ছবি।
বান্দরবানের রুমা উপজেলার বেথেলপাড়ায় আজ যৌথ বাহিনীর তল্লাশী অভিযানে কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) দুইজন সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে।
সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যৌথ বাহিনীর এই অভিযানে ৭টি দেশীয় বন্দুক, ২০ রাউন্ড গুলি, ল্যাপটপ, ইউনিফর্ম ও বুট উদ্ধার করা হয়েছে।
এর আগে, রবিবার বান্দরবান সদর উপজেলার সুয়ালোকের বাসা থেকে কেএনএফের ‘প্রধান সমন্বয়ক’ চেওসিম বমকে (৫৫) গ্রেপ্তার করে র্যাব।
