ঈদুল ফিতর উপলক্ষে মঙ্গলবার (৯ এপ্রিল) জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।
এদিন সন্ধ্যা সাড়ে ৬টায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এই সভা হওয়ার কথা রয়েছে।
সভায় ১৪৪৫ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা ও ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করা হবে।
সোমবার ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কার্যালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।
সভায় সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান।
বাংলাদেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে সংশ্লিষ্ট হটলাইন নম্বর অথবা জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাতে বলা হয়েছে।
