Logo
Logo
×

সংবাদ

সাত বিভাগে বৃষ্টির পূর্বাভাস

Icon

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৪, ০৫:৩২ পিএম

সাত বিভাগে বৃষ্টির পূর্বাভাস

ফাইল ছবি

দেশের সাতটি বিভাগে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ বিষয়টি জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া অফিস আরও জানায়, গত ২৪ ঘণ্টায় দেশের মাদারীপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ, চট্টগ্রাম, সন্দ্বীপ, সীতাকুণ্ড, হাতিয়া, সাতক্ষীরা, বরিশাল, পটুয়াখালী ও ভোলা জেলায় সামান্য বৃষ্টিপাত হয়েছে। তবে সাতক্ষীরায় সর্বোচ্চ ২৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

সারা দেশে তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। গতকাল রবিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তেঁতুলিয়ায় ১৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

ঢাকায় আজ সকাল ৬টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৭ শতাংশ। ঢাকায় বাতাসের গতি ও দিক সম্পর্কে বলা হয়েছে, পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আজ ঢাকায় সূর্যাস্ত ৬টা ১৮ মিনিটে এবং আগামীকাল ঢাকায় সুর্যোদয় ৫টা ৪৪ মিনিটে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন