চলতি বছরের জুলাইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রাজিল সফরে যেতে পারেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
রবিবার সফররত ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরার সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দ্বিপাক্ষিক বৈঠক শেষে এ তথ্য জানান হাছান মাহমুদ।
তিনি বলেন, ব্রাজিলের রাষ্ট্রপতির এ সংক্রান্ত আমন্ত্রণপত্র নিয়ে এসেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী।
হাছান মাহমুদ বলেন, বৈঠকে দক্ষিণ আমেরিকার সবচেয়ে প্রভাবশালী দেশ ব্রাজিলে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর নিয়ে আলোচনা হয়েছে।
বৈঠক শেষে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী সামগ্রিক সহযোগিতা চুক্তি 'টেকনিক্যাল কো-অপারেশন এগ্রিমেন্টে' স্বাক্ষর করেন।
মাউরো ভিয়েরা রবিবার দুই দিনের সফরে ঢাকায় এসেছেন।
