কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) কেন্দ্রীয় কমিটির ‘অন্যতম প্রধান সমন্বয়ক’ চেওসিম বমকে (৫৫) বিশেষ যৌথ অভিযানে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেপ্তারকৃত চেওসিম বম বান্দরবানের সুয়ালক ইউপির ৬ নম্বর ওয়ার্ডের শ্যারণ পাড়ার মৃত বোয়াল কুম বমের ছেলে।
রবিবার বিকেল সাড়ে ৩টায় বান্দরবান জেলা পরিষদের অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে চেওসিমকে গ্রেপ্তারের কথা জানায় র্যাব।
র্যাব-১৫ এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল এইচএম সাজ্জাদ সংবাদ সম্মেলনে বলেন, নিজ বাড়ি থেকে চেওসিমকে গ্রেপ্তার করা হয়।
