Logo
Logo
×

সংবাদ

৪০.২ ডিগ্রি তাপমাত্রায় পুড়ছে চুয়াডাঙ্গা

Icon

ইউএনবি

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৪, ১২:১২ এএম

৪০.২ ডিগ্রি তাপমাত্রায় পুড়ছে চুয়াডাঙ্গা

প্রতীকী ছবি

চুয়াডাঙ্গায় শনিবার এই মৌসুমের সর্বোচ্চ ৪০.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। 

জনজীবন দুর্বিষহ হয়ে পড়ছে, হাপিয়ে উঠেছে খেটে খাওয়া মানুষ। এছাড়া পুরো সপ্তাহ জুড়ে এ জেলার ওপর দিয়ে তা প্রবাহ বয়ে যাচ্ছে। 

এর আগে শুক্রবার তাপমাত্রা ছিল ৩৮.২ দশমিক  ডিগ্রি সেলসিয়াস। 

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক আলতাফ হোসেন বলেন, শনিবার দুপুরে ৩৭ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। বিকেল ৩টায় তা বেড়ে দাঁড়িয়েছে ৪০.২ ডিগ্রি সেলসিয়াসে। যা দেশের ও চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা।

তিনি আরো বলেন, এপ্রিলের শুরু থেকে চুয়াডাঙ্গার ওপর দিয়ে মৃদু থেকে তীব্র তার প্রবাহ বয়ে যাচ্ছে। বাতাসে আদ্রতার পরিমাণ বেশি থাকায় প্রচুর ঘাম ঝরছে এবং গরমের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। 

ধারণা করা হচ্ছ, তাপমাত্রা আগামী কয়েকদিন এমন থাকতে পারে এবং জেলায় এ মাসে অতি তীব্র তাপপ্রবাহের আশঙ্কা আছে। 

আলতাফ হোসেন বলেন, এ পরিস্থিতি থাকবে আরো কয়েকদিন। দেশের কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা থাকলেও এ অঞ্চলে তেমন সম্ভাবনা নেই। 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন