Logo
Logo
×

সংবাদ

বান্দরবানে স্বরাষ্ট্রমন্ত্রী, কঠোর অবস্থানে যাওয়ার হুঁশিয়ারি

Icon

বাসস

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৪, ০৯:৫৮ পিএম

বান্দরবানে স্বরাষ্ট্রমন্ত্রী, কঠোর অবস্থানে যাওয়ার হুঁশিয়ারি

বান্দরবানে সরেজমিন পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এই শান্তিপ্রিয় এলাকায় কোনো দিন এমন পরিস্থিতি হবে আমরা চিন্তাও করিনি। আমাদের নিরাপত্তা বাহিনী বসে থাকবে না। আমরা এ ব্যাপারে কঠোর অবস্থানে যাব, কোনোক্রমেই আইনশৃঙ্খলা ভঙ্গ হতে দেব না।

বান্দরবানে সশস্ত্র হামলা ও ব্যাংকে লুটপাট, পুলিশ ও আনসার সদস্যকে মারধর করে অস্ত্র ও গুলি ছিনতাইয়ের ঘটনার পর বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণে শনিবার সকালে ঢাকা থেকে হেলিকপ্টারে বান্দরবানের রুমা উপজেলায় পৌঁছান স্বরাষ্ট্রমন্ত্রী।

রুমায় আনসার ব্যারাক, সোনালী ব্যাংক, রুমা উপজেলা মসজিদ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই শান্তিপ্রিয় এলাকায় অশান্তি হোক আমরা চাই না। অশান্তি কারা করেছে, কাদের সহযোগিতা ছিল, এ ব্যাপারে আমরা খোঁজ নিচ্ছি, ব্যবস্থা নেব।

তিনি বলেন, এর উৎস কোথায়, কীভাবে হলো, আমরা বের করব। কারো গাফেলতি আছে কি-না আমরা আগে দেখি, তারপরে আইনি সিদ্ধান্ত নেব।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন