বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকে ডাকাতির সময় অপহৃত ব্যবস্থাপক নেজাম উদ্দীনকে উদ্ধার করার কথা জানিয়েছে র্যাব।
বৃহস্পতিবার সন্ধ্যায় র্যাবের পাঠানো এক ক্ষুদে বার্তায় বিষয়টি জানানো হয়।
এতে বলা হয়, র্যাবের মধ্যস্থতায় সোনালী ব্যাংকের বান্দরবানের রুমা শাখার ম্যানেজার নেজাম উদ্দীন উদ্ধার করা হয়েছে।
