Logo
Logo
×

সংবাদ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

Icon

ইউএনবি

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৪, ১০:৫১ পিএম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সাইফুল ইসলাম নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

মঙ্গলবার (২ এপ্রিল) রাতে গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

সাইফুল ইসলাম রোকনপুর নগরপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। রাধানগর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “গরু আনার জন্য মঙ্গলবার রাতে রোকনপুর সীমান্ত দিয়ে ভারতে যায় সাইফুলসহ কয়েকজন। এ সময় ইটাঘাটা বিওপির টহলরত বিএসএফ সদস্যদের ছোড়া গুলিতে সাইফুল নিহত হন।”

তিনি বলেন, “সাইফুলের লাশ ভারতের অভ্যন্তরে রয়েছে।”

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী যোবায়ের আহমেদ বলেন, “স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে বিএসএফের গুলিতে সাইফুলের নিহতের বিষয়টি জেনেছি। লাশ ভারতের অভ্যন্তরে রয়েছে।”

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন