Logo
Logo
×

সংবাদ

শিশু দিবসে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

Icon

প্রকাশ: ৩১ মার্চ ২০২৪, ০৭:২৩ পিএম

শিশু দিবসে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

বাংলাদেশ আইন সমিতির উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পবিত্র মাহে রমজান এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এই আয়োজন করা হয়। 

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজী মোতাহার হোসেন (সায়েন্স অ্যানেক্স) ভবন চত্বরে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে কুরআন খতম, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ৩টি গ্রুপে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্যে ক গ্রুপে ৩ জন, খ গ্রুপে ৩ জন ও গ গ্রুপে ৩ জনকে ১ম, ২য় ও ৩য় হিসেবে পুরস্কৃত করা হয়। বিচারক হিসেবে চারুকলা অনুষদের অধ্যাপকসহ ৩ জন শিক্ষক উপস্থিত ছিলেন। এছাড়া অংশগ্রহণকারী সকলকে সনদসহ শুভেচ্ছা পুরস্কার প্রদান করা হয়

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এস. এম. মাকসুদ কামাল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঢাকা বিশ্বদ্যিালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক ড. সীমা জামান এবং আইন বিভাগের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ।

বাংলাদেশ আইন সমিতির সভাপতি অ্যাডভোকেট মন্জুর মোহাম্মদ শাহনেয়াজ টিপু অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক ছিলেন অ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ আবু কাওছার।

অনুষ্ঠানে বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি, সংসদ সদস্য, আমন্ত্রিত অতিথি, সরকারের সচিব, বিজ্ঞ অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলসহ ডেপুটি অ্যাটর্নি জেনারেল, জেলা ও দায়রা জজসহ বিচারিক কর্মকর্তা, সিনিয়র অ্যাডভোকেট ও সরকারের বিভিন্ন সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন