Logo
Logo
×

সংবাদ

নির্বাচনে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, অনিয়ম করে হলেও তুলবো: এমপি আজাদ

Icon

প্রকাশ: ২৯ মার্চ ২০২৪, ০২:৩৩ এএম

নির্বাচনে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, অনিয়ম করে হলেও তুলবো: এমপি আজাদ

এবার অনিয়ম করার প্রকাশ্য ঘোষণা দিয়ে আলোচনায় এসেছেন নাটোরের সরকার দলীয় সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ। তিনি নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য। গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসে লালপুর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার সময় নির্বাচনের খরচ তুলতে অনিয়মের ঘোষণা দেন। তার বক্তব্যের ভিডিও বিভিন্ন গণমাধ্যম হয়ে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।

চ্যানেল টোয়েন্টিফোরের একটি ভিডিওতে দেখা যায়, সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ বলছেন, আমার পাঁচটা বছরের (২০১৪-১৮) বেতন-ভাতার টাকা ছাড়া আমার কোনো সম্পদ ছিল না। আগামীতেও থাকবে না। এবার (দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে) ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে। সেই টাকা আমি তুলব। যেভাবেই হোক তুলবোই। এতটুকু অনিয়ম আমি করবই। এটুকু অন্যায় করব, আর করবো না।

তিনি আরও বলেন, ওই সময় এক টাকাও খরচ হয়নি আমার। শুধু ব্যাংকে ২৫ লাখ টাকা জমা রাখতে হয়, ওটা রেখেছি।

তিনি আরও বলেন, এক টাকাও খরচ নাই, ২৫ লাখ টাকা তুললাম। ট্যাক্স ফ্রি ২৭ লক্ষ টাকা দিয়ে গাড়ি কিনেছিলাম। চাইলে ১ কোটি টাকা দিয়ে কিনতে পারতাম। আমার যখন টাকা নাই তখন ২৭ লাখ টাকা দিয়ে কিনেছি। এবার আমি কিনব, ওই টাকা দিয়ে কিনব। ওই যে টাকা, ওই টাকা তুলে নেব আমি। খালি ১ কোটি ২৬ লক্ষ টাকা তুলব।

মঙ্গলবার (২৬ মার্চ) লালপুর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে সংসদ সদস্য এসব কথা বলেন। বুধবার রাতে এই বক্তব্যের একটি ভিডিও ক্লিপ গণমাধ্যমে আসে। সংসদ সদস্যের প্রকাশ্যে এমন বক্তব্যে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে জেলাজুড়ে। 

তার ওই বক্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বহু মানুষকে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। 

ওই অনুষ্ঠানে লালপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতারও উপস্থিত ছিলেন।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন