Logo
Logo
×

সংবাদ

থাকছে না কারওয়ান বাজার, ডিএনসিসির কার্যালয় স্থানান্তর শুরু

Icon

প্রকাশ: ২৮ মার্চ ২০২৪, ০৭:৩৪ পিএম

থাকছে না কারওয়ান বাজার, ডিএনসিসির কার্যালয় স্থানান্তর শুরু

রাজধানীর কারওয়ান বাজারের কাঁচাবাজার স্থানান্তরের লক্ষ্যে ঝুঁকিপূর্ণ ভবন থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আঞ্চলিক কার্যালয় স্থানান্তর কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে সাংবাদিকদের এ তথ্য জানান ডিএনসিসি’র অঞ্চল-৫ এর নির্বাহী কর্মকর্তা মুতাকাব্বির আহমেদ।

তিনি জানান, অফিস শিফটিংয়ের মাধ্যমে শুরু হচ্ছে কারওয়ান বাজারের স্থানান্তর প্রক্রিয়া। এই অফিসটি সরানো হবে মোহাম্মদপুরে। ঈদের আগে অফিসের সবকিছু স্থানান্তর হলেও ভবনটি ভাঙা হবে পরে।

তিনি আরও জানান, পর্যায়ক্রমে সবাইকে পুনর্বাসন করা হবে। এছাড়া, বাজারে কোনো খুচরা ব্যবসায়ী বা বাজার থাকবে না- এমনটাও নিশ্চিত করেন তিনি।

ভবিষ্যতে এখানে ‘বিজনেস হাব’ তৈরি করা হবে বলেও জানিয়েছে সিটি কর্পোরেশন। বর্তমানে কারওয়ান বাজারে ১৭৬টি স্থায়ী দোকান এবং ১৮০টি অস্থায়ী দোকান রয়েছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন