ঈদযাত্রায় রেলওয়ে পশ্চিমাঞ্চলের আগামী ৭ এপ্রিলের অগ্রীম টিকিট বিক্রি শুরুর প্রথম ৩ ঘন্টায় ১৫ হাজার টিকিট বিক্রি হয়েছে।
ঈদ উপলক্ষে পঞ্চম দিনের এ টিকিট বিক্রি শুরু হয় বৃহস্পতিবার সকাল ৮ টায়। দ্বিতীয় শিফটে দুপুর ২টায় শুরু হবে পূর্বাঞ্চলের টিকিট বিক্রি।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার এ তথ্য জানান।
তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ৮টায় ঢাকা থেকে পশ্চিমাঞ্চলের টিকিটগুলো ওপেন হয়।
তিনি জানান, বেলা ১১টা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১৫ হাজার টিকিট বিক্রি হয়েছে। আজকে অনলাইনে টিকিট কিনতে ৮২ লাখ বার চেষ্টা করা হয়েছে। পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোতে ১৬ হাজার আসন সংখ্যা রয়েছে। দুপুর দুইটায় পূর্বাঞ্চলের টিকিটগুলো অনলাইনে ছাড়া হবে।
