Logo
Logo
×

সংবাদ

ভুটানে বার্ন ইনস্টিটিউট তৈরিতে সহায়তা করবে বাংলাদেশ

Icon

প্রকাশ: ২৭ মার্চ ২০২৪, ০১:১২ এএম

ভুটানে বার্ন ইনস্টিটিউট তৈরিতে সহায়তা করবে বাংলাদেশ

ফাইল ছবি

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, ভুটানের চিকিৎসকদের বার্ন বিষয়ক ট্রেনিং দেবে বাংলাদেশ। দেশটিতে একটি বার্ন ইনস্টিটিউট তৈরিতেও সহায়তা করা হচ্ছে।

মঙ্গলবার (২৬ মার্চ) সকালে বার্ন ইনস্টিটিউট পরিদর্শনে আসেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। তাকে এ সময় অভ্যর্থনা জানানোর পাশাপাশি হাসপাতাল ঘুরিয়ে দেখান স্বাস্থ্যমন্ত্রী।

এ সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদও উপস্থিত ছিলেন।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেছেন ভুটানের রাজা। বার্ন ইনস্টিটিউটে কার্মা দেওয়া নামে ভুটানের এক নারী চিকিৎসাধীন আছেন। তার চিকিৎসার অগ্রগতি দেখে স্বস্তি প্রকাশ করেন তিনি।

পরে সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভুটানের রাজা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ঘুরে দেখে সন্তোষের কথা জানিয়েছেন। তিনি বলেছেন, আবার বাংলাদেশে এলে হাসপাতালে আসবেন।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন