Logo
Logo
×

সংবাদ

৫ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

Icon

ইউএনবি

প্রকাশ: ২৪ মার্চ ২০২৪, ০৭:০৩ পিএম

৫ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

ফাইল ছবি

৫ বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। রবিবার (২৪ মার্চ) অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে সকাল ৯টা থেকে পরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া, দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এতে আরও বলা হয়, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

সিনপটিক অবস্থা সম্পর্কে আবহাওয়া অফিস জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারা দেশে সর্বোচ্চ ৬৩ মিলিলিটার বৃষ্টিপাত হয়েছে কিশোরগঞ্জের নিকলীতে।

এই সময়ে ঢাকায় ২৮ মিলিলিটার বৃষ্টিপাত হয়েছে।

গতকালকের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় টেকনাফ ও মোংলায় এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় নিকলীতে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন