Logo
Logo
×

সংবাদ

ঢাকার গুলশানে ১৮ তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে

Icon

ইউএনবি

প্রকাশ: ২৪ মার্চ ২০২৪, ০৩:৫৩ এএম

ঢাকার গুলশানে ১৮ তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে

প্রতীকী ছবি

রাজধানীর গুলশানের এডব্লিউআর টাওয়ারের নবম তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের (মিডিয়া) স্টেশন অফিসার তানহা বিন জাসিম জানান, বিকেল ৪টা ৩৫ মিনিটে ১৮ তলার নবম তলার পূর্ণিমা রেস্টুরেন্টে আগুন লাগে। তেজগাঁও ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট বিকেল ৪টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন