বাংলাদেশে পোশাক খাতে শ্রমিক নির্যাতন বন্ধে প্রধানমন্ত্রীকে চিঠি
প্রকাশ: ২৩ মার্চ ২০২৪, ০৯:৩৪ পিএম
পোশাক শ্রমিকদের ওপর হুমকি ও দমন-পীড়ন বন্ধের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছে আমেরিকান অ্যাপারেল অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশন (এএএফএ)।
চিঠিতে ২০২৩ সালে শ্রমিক আন্দোলেন আটক হওয়া শ্রমিকের বিরুদ্ধে আনা সব ফৌজদারি অভিযোগ তুলে নিয়ে তাদের মুক্তি দেয়ার আহ্বান জানানো হয়। একইসঙ্গে বিজিএমইএ প্রেসিডেন্টকেও চিঠি দিয়েছে এএএফএ।
চিঠির শেষে বলা হয়, প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে মনোযোগ দেবেন। সংস্থাটির প্রেসিডেন্ট স্টিফেন ল্যামার মনে করেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ শ্রমিক কল্যাণ নিশ্চিত হবে। যা একটি ন্যায্য, ন্যায়ভিত্তিক গণতন্ত্রের আদর্শ প্রচারে উল্লেখযোগ্য অগ্রগতি অব্যাহত রাখবে। একইসঙ্গে এর মাধ্যমে উভয় দেশের অংশীদারিত্বকে শক্তিশালী ও সমৃদ্ধ করবে।
চিঠিতে আরও বলা হয়, আমেরিকান অ্যাপারেল অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশন (এএএফএ) জাতীয় বাণিজ্য সংস্থার প্রতিনিধিত্ব করে এবং বিশ্ববাজারে সেলাই পণ্যের নেতৃত্ব দিয়ে থাকে। বিশ্বজুড়ে এএএফএ’র ১ হাজার ব্র্যান্ড রয়েছে। যুক্তরাষ্ট্রের ৩২ লাখ মানুষ এর সঙ্গে কাজ করছে।
