Logo
Logo
×

সংবাদ

ডেমরায় কাপড়ের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

ডেমরায় কাপড়ের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

Icon

প্রকাশ: ২২ মার্চ ২০২৪, ০৬:১৪ এএম

ডেমরায় কাপড়ের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

ডেমরায় কাপড়ের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর ডেমরায় ভাঙ্গা প্রেস এলাকায় চারতলা ভবনের তৃতীয় তলায় একটি কাপড়ের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট।

বৃহস্পতিবার রাত ১১টা ৪৫মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম।

তিনি জানান, খবর পেয়ে ডেমরা, পোস্তগোলা ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালাচ্ছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন