Logo
Logo
×

সংবাদ

জবিতে গ্রাফিতির মাধ্যমে সাংস্কৃতিক প্রতিবাদ

Icon

প্রকাশ: ২১ মার্চ ২০২৪, ১১:৪২ পিএম

জবিতে গ্রাফিতির মাধ্যমে সাংস্কৃতিক প্রতিবাদ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকা ও ইংরেজি বিভাগের শিক্ষার্থী অংকন বিশ্বাসের স্মৃতিতে ক্যাম্পাসে  গ্রাফিতি একেঁ সাংস্কৃতিক প্রতিবাদ জানিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের বিবিএ ভবনের নিচতলায় গ্রাফিতি আঁকার এ কর্মসূচি পালন করা হয়। 

এ বিষয়ে আন্দোলনরত শিক্ষার্থী তীর্থ  মন্ডল বলেন, আমারা আমাদের আন্দোলনের অংশ হিসেবে গ্রাফিতি অঙ্কন করছি। এটি আমাদের সাংস্কৃতিক আন্দোলন। দু'জনকে আমরা হারিয়েছি তারা আমাদের সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে জড়িত ছিলো । তাদের মনে রাখার জন্য আমাদের এ উদ্যোগ।

সুমাইয়া সোমা আরও বলেন, এ গ্রাফিতির মাধ্যমে আমরা সাংস্কৃতিক আন্দোলন করছি ।  আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো।

গ্রাফিতি আঁকায় অংশ নেয়া শিক্ষার্থী চারুকলার শিক্ষার্থী সুমাইয়া  ইভা বলেন, আমরা এখানে গ্রাফিতি অঙ্কন করছি অবন্তিকা ও অংকন বিশ্বাসের ঘটনাটা সবার মধ্যে ছড়িয়ে দেয়া এবং প্রতিটি শিক্ষার্থী যাতে সচেতন হয়। এটা আমাদের একধরণের প্রতিবাদও।

আন্দোলন শিক্ষার্থীদের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের খাদিজাতুল কুবরা বলেন, আমরা দুইজনকে হারিয়ে আর কাউকে হারাতে চাই না।  আমারা উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছি আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন