অধ্যাপক সাদেকা হালিম। ফাইল ছবি।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার বিচারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের স্মারকলিপি দেওয়ার সংবাদ সংগ্রহ করতে গিয়ে উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিমের কাছে লাঞ্ছিত হয়েছেন সংবাদকর্মীরা।
বৃহস্পতিবার (২১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স কক্ষে এ ঘটনা ঘটে।
এসময় উপাচার্য কনফারেন্স রুমে গণমাধ্যম কর্মীদের দেখে ক্ষিপ্ত হয়ে বলেন, ‘আপনারা এখানে কেন? এখানে তো শুধু শিক্ষার্থীরা থাকবে। আপনাদের সাথে আমার কথা নেই। গণমাধ্যম বের হলে আমি প্রবেশ করব।’
আন্দোলনরত শিক্ষার্থীদের উপাচার্য বলেন, ‘তোমরা কেন গনমাধ্যম নিয়ে আসছো।’
প্রেস বিফ্রিংয়ের বিষয়ে জিজ্ঞেস করা হলে উপাচার্য বলেন, ‘আমি সেটা পরবর্তীতে বিবেচনা করব।’
এরপর সব গণমাধ্যমকর্মী কনফারেন্স কক্ষ থেকে বের হয়ে আসেন।
এ বিষয়ে গণমাধ্যমকর্মীরা অভিযোগ করে বলেন, উপাচার্য সুন্দর করে বলতে পারতেন। তিনি এভাবে তো অপমান করতে পারেন না। আজ আমরা উপাচার্যের বক্তব্য বয়কট করলাম।
