Logo
Logo
×

সংবাদ

রাজধানীতে হঠাৎ বৃষ্টি

Icon

প্রকাশ: ১৯ মার্চ ২০২৪, ০৮:৩৫ পিএম

রাজধানীতে হঠাৎ বৃষ্টি

ফাইল ছবি

রমজান শুরুর পর থেকেই কয়েকদিন ধরে রাজধানীতে প্রচণ্ড গরমে অতিষ্ট ছিল নাগরিক জীবন। তার মধ্যে এক পশলা হঠাৎ বৃষ্টি যেন পুরো নগর জীবনকে শান্ত করে তুলেছে।

মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরের দিকে আকাশে মেঘ জমতে থাকে। ধীরে ধীরে তা গাড় হয়ে চারদিক অন্ধকার হয়ে আসে। পৌনে তিনটার দিকে শুরু হয় মুষলধারে বৃষ্টি।

হঠাৎ ভারী বৃষ্টিতে বিপাকে পড়েন পথচারিরা। রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হলে অনেকে রাস্তার আশপাশের দোকানপাট, ভবন এবং বিভিন্ন স্থাপনার নিচে আশ্রয় নেন। 

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসেও বৃষ্টির কথা বলা হয়েছিল। অধিদপ্তর জানায়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ অবস্থায় মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা খুলনা বিভাগের অনেক জায়গায়; রাজশাহী, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন