Logo
Logo
×

সংবাদ

জাবি প্রক্টরের পদ হারানো ফিরোজের যত অপকর্ম

Icon

প্রকাশ: ১৯ মার্চ ২০২৪, ০১:২২ এএম

জাবি প্রক্টরের পদ হারানো ফিরোজের যত অপকর্ম

আ স ম ফিরোজ-উল-হাসান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সংঘঠিত ধর্ষণকাণ্ডে অভিযুক্তদের সহায়তার অভিযোগ এনে নিপীড়ন বিরোধী মঞ্চের করা আন্দোলানের প্রেক্ষিতে প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসানকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার স্থলে বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং শহীদ তাজউদ্দীন হলের প্রভোস্ট মোহাম্মদ আলমগীর কবীরকে সাময়িকভাবে প্রক্টরের দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার ( ১৮ মার্চ ) বিশ্ববিদ্যালয় নতুন প্রসাশনিক ভবনের কাউন্সিল কক্ষে এক সংবাদ সম্মেলন করেন ভিসি প্রফেসর নূরুল আলম। পরে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রক্টর আ স ম ফিরোজ উল হাসানের পদত্যাগ ও নতুন প্রক্টর আলমগীর কবিরের দায়িত্বের বিষয়টি জানিয়ে দেওয়া হয়।

সাবেক প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসানের বিরুদ্ধে অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার ঘটনা এটিই প্রথম নয়। এর আগে, খোদ তার নিজের বিরুদ্ধেই মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসে জড়িত থাকার অভিযোগ ওঠে। এ ঘটনায় তাকে গ্রেপ্তারও করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

নতুন করে সম্প্রতি মীর মশাররফ হোসেন হলে ধর্ষণের ঘটনায় দায়িত্ব অবহেলা ও ধর্ষকদের সহায়তা করা, নিপীড়ক শিক্ষক মাহমুদুর রহমান জনিকে বাঁচাতে অভিযোগকারী ছাত্রীকে দিয়ে জোরপূর্বক দায়মুক্তি পত্র লেখানোসহ নানা অপরাধমূলক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ উঠে তার বিরুদ্ধে।

এসব অভিযোগের প্রেক্ষিতে তাকে দায়িত্ব থেকে অব্যাহতিসহ পাঁচ দফা দাবিতে আন্দোলন করে শিক্ষক- শিক্ষার্থীদের সম্মিলিত প্লাটফর্ম 'নিপীড়ন বিরোধী মঞ্চ'। গত কয়েকদিনে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন দিনব্যাপী অবরোধসহ লাগাতার আন্দোলনের এক পর্যায়ে বুধবার (১৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর মো. নূরুল আলম ১৮ মার্চের (সোমবার) মধ্যে প্রক্টরের দায়িত্ব থেকে স্বেচ্ছায় পদত্যাগ করবেন অথবা তাকে সরিয়ে দেওয়া হবে বলে আন্দোলনকারীদের আশ্বাস দেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের কাছে আ স ম ফিরোজ-উল-হাসান যেন ধামাচাপা দেওয়ার প্রক্টর নামেই পরিচিত। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী ও ছাত্রলীগের নৈতিক স্খলন, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক ব্যবসা সবকিছুই ধামাচাপা দেওয়াই যেন তার কাজ।

সম্প্রতি ধর্ষণের ঘটনার পর বিশ্ববিদ্যালয়ে মাদকের একাধিক সিন্ডিকেট পরিচালিত হওয়ার তথ্য জানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসব মাদকের সিন্ডিকেটের তথ্য জানার পরও কোনো ব্যবস্থা নেননি ফিরোজ। এছাড়া বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পসহ বিভিন্ন সময়ে প্রশাসন থেকে চাঁদার ভাগ-বাঁটোয়ারা করে দিতেও ছাত্রলীগকে সহায়তা করতেন তিনি।

অন্যদিকে, গত বছরের ৪ আগস্ট নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এক শিক্ষিকাকে আটকে টাকা আদায় করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের দুই নেতাকর্মী। ঐ দিনই এই ঘটনায় ভুক্তভোগী শিক্ষিকা মৌখিকভাবে অভিযোগ দেয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে। কিন্তু প্রক্টর বিষয়টি ধামাচাপা দেয়। কিন্তু  ১০ আগস্ট ঘটনা জানাজানি হলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান সংবাদ মাধ্যমকে জানায় আগামী এক দুই দিনের মধ্যে অভিযুক্তদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। কিন্তু সেই এক দুই দিন আজ ৬ মাসে পরিনত হয়েছে।

এদিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি দেলোয়ার হোসেনের বিরুদ্ধে ইভটিজিংয়ের অভিযোগ আছে। ২০২১ সালের ৮ জুলাই এক ছাত্রীকে পোশাক ও শরীর সম্পর্কে অশ্লীল মন্তব্য এবং উত্ত্যক্তের ঘটনায় শাখা ছাত্রলীগের দুই প্রভাবশালী নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন ভুক্তভোগী ঐ ছাত্রী। ভুক্তভোগী ছাত্রী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করেন। তবে অভিযোগের পর দুই বছর পেরিয়ে গেলেও হয়নি বিচার। এখানেও ধামাচাপা দিয়েছেন প্রক্টর।

এরপর বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ্ এন্ড ইনফরমেটিকস বিভাগের প্রভাষক মাহমুদুর রহমান জনির বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগের দায়মুক্তিপত্র লেখানোর সময় প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান উপস্থিত ছিলেন। ওইটাও সে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন তিনি।

এসকল ঘটনায় স্বপ্রণোদিতভাবে প্রক্টর হিসেবে ব্যবস্থা নেবেন বলে সাংবাদিকদের আশ্বস্ত করলেও তিনি আজও কোন ব্যবস্থা নেননি। ছাত্রলীগ তাদের কর্মীদের বাচাতে সেসময় প্রক্টরের সাথে কয়েক দফায় বৈঠকও করেন। প্রক্টরের ছাত্রলীগ প্রীতির কারণ তিনি এমন আচরণ করেছেন। এজন্য এখন তার পরিচয় হয়েছে ছাত্রলীগের প্রক্টর।

সেসময় তিনি সংবাদ মাধ্যমকে আরো জানায় যে, ঘটনাটি জানার পর ওই শিক্ষিকার সঙ্গে কথা বলেছি। কিন্তু তিনি লিখিত অভিযোগ করতে চাননি। তারপরও বিশ্ববিদ্যালয় স্বপ্রণোদিত হয়ে ব্যবস্থা নেবে। বিষয়টি সম্পর্কে উপাচার্যও অবগত আছেন। তিনি এই ঘটনায় দ্রুত ব্যবস্থা নিতে বলেছেন।

বিশ্ববিদ্যালয়ের অংশীজনেরা এই ঘটনাকে প্রক্টরের ছাত্রলীগ প্রীতি আখ্যা দিয়েছেন । তারা জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন চাঁদাবাজির মতো ঘটনায় ব্যবস্থা নিতে কালক্ষেপণ করছে । যা বিশ্ববিদ্যালয়ের সার্বিক শৃঙ্খলা বিঘ্নিত হবে। অপরাধীরা ভবিষ্যতে অপরাধ করতে আরো সাহস পাবে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন