আ স ম ফিরোজ-উল-হাসান
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান পদত্যাগ করেছেন। বিভিন্ন সময়ে নানা বিতর্কিত কর্মকাণ্ডের পর সম্প্রতি ক্যাম্পাসে ধর্ষণকাণ্ডে জড়িতদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগে তাকে পদত্যাগে বাধ্য করা হয়।
সোমবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আবু হাসান এক বিজ্ঞপ্তিতে নতুন প্রক্টর হিসেবে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. আলমগীর কবিরকে নিয়োগের বিষয়টি জানিয়েছেন।
এর আগে, গেল কয়েক দিন আ স ম ফিরোজ-উল-হাসানের অপসারণ চেয়ে আন্দোলন করেন শিক্ষক-শিক্ষার্থীদের একটি অংশ।
আন্দোলনে অংশ নেওয়া শিক্ষক ও শিক্ষার্থীরা ধর্ষণের ঘটনায় সহায়তার অভিযোগে প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান ও মীর মশাররফ হোসেন হলের প্রাধ্যক্ষ সাব্বির আলমকে প্রশাসনিক পদ থেকে অব্যাহতির দাবি জানিয়ে আসছিলেন। এ দাবিতে তারা প্রশাসনিক ভবন অবরোধ করেন।
