Logo
Logo
×

সংবাদ

দেশে আরও ৩৪ জনের করোনা শনাক্ত

Icon

ইউএনবি

প্রকাশ: ১৮ মার্চ ২০২৪, ০১:৫৩ এএম

দেশে আরও ৩৪ জনের করোনা শনাক্ত

দেশে রবিবার (১৭ মার্চ) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৪৯২ জন।

এ সময় নতুন করে ৩৪ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৯ হাজার ১৫৫ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর করোনাভাইরাস বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৪৫৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

এ সময়ে শনাক্তের হার ৭ দশমিক ৫১ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ০৭ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন ৪৬ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১৬ হাজার ২৯২ জনে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন