Logo
Logo
×

সংবাদ

ভোট কারচুপির প্রতিবাদ করে মার খেয়েছিলেন অবন্তিকার বাবা

Icon

প্রকাশ: ১৭ মার্চ ২০২৪, ১১:২৭ পিএম

ভোট কারচুপির প্রতিবাদ করে মার খেয়েছিলেন অবন্তিকার বাবা

ফাইরুজ সাদাফ অবন্তিকা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনা দেশজুড়েই আলোচনার সৃষ্টি করেছে। এ ঘটনার পর দোষীদের শাস্তির বিষয়ে যেমন আওয়াজ উঠছে, তেমনি অবন্তিকার বাবা মো. জামাল উদ্দীনকে নিয়েও একটি কথা শোনা যাচ্ছে; নির্বাচনের সময় দায়িত্ব পালন করতে গিয়ে মারধরের শিকার হয়েছিলেন তিনি। 

অবন্তিকা আত্মহত্যার আগে নিজেকে লড়াকু হিসেবে বর্ণনা করেছিলেন। এখন জামাল উদ্দীনকেও লড়াকু বলছেন তার এক সময়ের সহকর্মী ও পরিচিতজনরা।

অবন্তিকার বাবা মো. জামাল উদ্দিন মৃত্যুর আগে কুড়িগ্রাম সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন। তিনি কুমিল্লা সরকারি মহিলা কলেজ ও কুমিল্লা সরকারি কলেজে দীর্ঘদিন অধ্যাপনা করেছেন।

২০২৩ সালের ১২ এপ্রিল রোজার সময় তিনি মারা যান। জামাল উদ্দিনকে ২০১৪ সালের ৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের দিন চট্টগ্রামের সাতকানিয়া সরকারি কলেজ ভোট কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করার সময় ভোট কারচুপির প্রতিবাদ করায় তাকে কুপিয়ে জখম করা হয়।

তাদের গ্রামের বাড়ি কুমিল্লা শহরতলির শাসনগাছা মহাজন বাড়ি এলাকায়। অবন্তিকার মা তাহমিনা শবনম কুমিল্লা পুলিশ লাইনস উচ্চবিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক ছিলেন। এছাড়া তিনি উপস্থাপনা করতেন। অবন্তিকার ছোট ভাই এসএসসি পরীক্ষার্থী।

বিষয়টি উল্লেখ করে জামাল উদ্দীনের এক সময়ের সহকর্মী ও বর্তমানে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) অধ্যাপক সুমন রহমান বলেছেন, অধ্যাপক জামাল উদ্দীনের মৃত্যুটাও মর্মান্তিক। বছর কয়েক আগে এক নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করার সময় তিনি অবৈধ ভোটদানের ঘটনা রুখতে গিয়েছিলেন। বেধড়ক মারা হয় তাকে। সেই যে অসুস্থ হয়ে পড়লেন, আর সুস্থ হতে পারলেন না। বিভিন্ন শারীরিক জটিলতায় গত বছর মৃত্যু হয় তার।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন