Logo
Logo
×

সংবাদ

ঘরে বসে অনলাইনে চাকরির অফার থেকে সাবধান!

Icon

প্রকাশ: ১৭ মার্চ ২০২৪, ০৯:৩৪ পিএম

ঘরে বসে অনলাইনে চাকরির অফার থেকে সাবধান!

প্রতীকী ছবি

ঘরে বসে অনলাইনে কাজ করার অফার দিয়ে প্রতারণার জাল বিস্তার করেছে একটি চক্র। প্রথমে প্রলুব্ধ করে পরে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় চক্রটি। এমনটাই জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ। 

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সতর্কতামূলক এক পোস্টে ডিএমপি জানিয়েছে, বাংলাদেশি কিছু প্রতারকের সহযোগিতায় দেশে প্রতারণার জাল ফেলেছে চীনা একটি চক্র।

তারা প্রথমে ফোনে বা হটসঅ্যাপে ঘরে বসে পার্ট টাইম জব দেয়। প্রথমে ইউটিউবের বিভিন্ন ভিডিও লাইক করতে বলে। প্রতি লাইকের বিনিময়ে ১০০ টাকা দেবে। এভাবে ৫০০ থেকে ১ হাজার টাকা দেবে তারা। এ সময়ে তারা হেল্পডেক্স নামের একটি টেলিগ্রাম গ্রুপে যুক্ত করে নেয়। সেখানে বিনিয়োগের লোভনীয় অফার দেয়। একবার তাদের এই ফাঁদে কেউ পা দিলে কয়েকদিনের মধ্যেই বিভিন্নভাবে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়।

তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে চাকরির অফার পেলে বা বিনিয়োগের লোভনীয় অফারে পা না দেওয়ার পরামর্শ পুলিশের।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন