Logo
Logo
×

সংবাদ

মাঝ আকাশে অসুস্থ পাইলট, কলকাতা থেকে ঢাকায় জরুরি অবতরণ

Icon

প্রকাশ: ১৬ মার্চ ২০২৪, ০৮:০১ পিএম

মাঝ আকাশে অসুস্থ পাইলট, কলকাতা থেকে ঢাকায় জরুরি অবতরণ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান। ফাইল ছবি

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের পাইলট কলকাতার মাঝ আকাশে অসুস্থ হয়ে পড়ায় অসুস্থ পাইলটকে নিয়ে ফ্লাইটটি ঢাকায় জরুরি অবতরণ করেছে।

শুক্রবার (১৫ মার্চ) রাতে এ ঘটনা ঘটে।  

জানা যায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি৩২৫ বোয়িং ৭৭৭ মডেলের বিমান নিয়ে ঢাকা থেকে কাতার যাচ্ছিল। তবে কলকাতার আকাশসীমায় পৌঁছানোর পর বিমানটির পাইলট ক্যাপ্টেন মাকসুদ অসুস্থ হয়ে পড়েন। পরে ফ্লাইটটি ফিরিয়ে আনা হয় ঢাকায়। 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, রাষ্ট্রীয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি কাতারের দোহার উদ্দেশ্যে রওনা হয়। এতে যাত্রী ছিলেন ৪১৯ জন। কলকাতার আকাশে যাওয়ার পর পাইলট ক্যাপ্টেন মাকসুদ অসুস্থ বোধ করায় ঢাকায় ফিরে এসে জরুরি অবতরণ করে বিমানটি। এর পর পাইলটকে সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়। পরে পাইলট পরিবর্তন করে রাত ১০টার পর দোহার উদ্দেশ্যে ঢাকা ছাড়ে ফ্লাইটটি।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন