Logo
Logo
×

সংবাদ

ড. ইউনূসকে ‘হয়রানি’ বন্ধের আহ্বান যুক্তরাষ্ট্রের

Icon

ইউএনবি

প্রকাশ: ১৫ মার্চ ২০২৪, ০৮:১২ পিএম

ড. ইউনূসকে ‘হয়রানি’ বন্ধের আহ্বান যুক্তরাষ্ট্রের

মার্কিন সিনেটর ডিক ডারবিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এসময় পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেছেন তারা।

সিনেটর ডারবিন বলেন, ‘বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে মূল্য দেয় যুক্তরাষ্ট্র এবং আমি রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় বাংলাদেশের প্রশংসা করি।’

তিনি বলেন, কিন্তু আপাতদৃষ্টে ড. ইউনূসের বিরুদ্ধে প্রতিহিংসা অবসানের ব্যর্থতা দুই দেশের অংশীদারত্বে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, ‘রাষ্ট্রদূত ইমরানের সঙ্গে বৈঠকে আমি প্রফেসর ইউনূসের বিরুদ্ধে হয়রানি বন্ধের আহ্বান জানিয়েছি।’

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন