Logo
Logo
×

সংবাদ

রাজধানীর হাতিরপুলে আগুন নিয়ন্ত্রণে

Icon

ইউএনবি

প্রকাশ: ১৫ মার্চ ২০২৪, ০৩:১০ এএম

রাজধানীর হাতিরপুলে আগুন নিয়ন্ত্রণে

বৃহস্পতিবার সন্ধ্যায় হাতিরপুল কাঁচাবাজারসংলগ্ন ছয়তলা ভবনের লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের গুদাম পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, সন্ধ্যা ৬টায় ভবনের দ্বিতীয় তলায় কার্পেটের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত ৮টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

দমকল বাহিনীর সদস্যদের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরাও।

এদিকে বহুতল ভবনের ছাদ থেকে চারজনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি বলে জানান এই কর্মকর্তা।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন