Logo
Logo
×

সংবাদ

রাজধানীর হাতিরপুলে ভবনে আগুন

Icon

প্রকাশ: ১৫ মার্চ ২০২৪, ০১:২০ এএম

রাজধানীর হাতিরপুলে ভবনে আগুন

ছবি: ফায়ার সার্ভিস

হাতিরপুল কিচেন মার্কেটের কাছে একটি ছয়তলা ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে প্রথমে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট যোগ দেয়। পরে আরও তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের গুদাম পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, সন্ধ্যা ৬টার দিকে ভবনের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে তাদের সঙ্গে আরও তিনটি ইউনিট যোগ দেয়। বর্তমানে মোট সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন