Logo
Logo
×

সংবাদ

বঙ্গবাজার মার্কেটের নির্মাণকাজ ঈদুল ফিতরের পর

Icon

প্রকাশ: ১৪ মার্চ ২০২৪, ০২:৩২ এএম

বঙ্গবাজার মার্কেটের নির্মাণকাজ ঈদুল ফিতরের পর

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। ফাইল ছবি

পবিত্র ঈদুল ফিতরের পরেই বঙ্গবাজার মার্কেটের নির্মাণ কাজ শুরু হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।

বুধবার (১৩ মার্চ) দুপুরে সেগুনবাগিচা কমিউনিটি সেন্টারে পবিত্র রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

গত ৪ এপ্রিল আগুনে পুরোপুরি পুড়ে যায় বঙ্গবাজার। সে সময় ডিএনসিসির করা তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর সংখ্যা ৩ হাজার ৮৪৫।

পুড়ে যাওয়া বঙ্গবাজার কমপ্লেক্সে মোট দোকান ছিল ২ হাজার ৯৬১টি। এর মধ্যে বঙ্গ ইউনিটে ৮৬৩টি, গুলিস্তান ইউনিটে ৮২৮টি, মহানগর ইউনিটে ৫৯৯টি, আদর্শ ইউনিটে ৬৭১টি দোকান ছিল। এছাড়া মহানগর শপিং কমপ্লেক্সে ৭৯১টি, বঙ্গ ইসলামিয়া মার্কেটে ৫৯টি এবং বঙ্গ হোমিও কমপ্লেক্সে দোকান ছিল ৩৪টি।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন