Logo
Logo
×

সংবাদ

বুধ-বৃৃহস্পতিবার বৃষ্টি হতে পারে যেসব এলাকায়

Icon

প্রকাশ: ১২ মার্চ ২০২৪, ১০:৩৫ পিএম

বুধ-বৃৃহস্পতিবার বৃষ্টি হতে পারে যেসব এলাকায়

বুধ ও বৃহস্পতিবার দেশের কয়েকটি এলাকায় বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (১২ মার্চ) আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যান্য স্থানের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

পরদিন একই ধরনের বৃষ্টির আভাস রয়েছে কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের জন্য। সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা বাড়ার আভাসও দেওয়া হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে।

মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের সিতাকুণ্ডে দেশের সর্বনিম্ন ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর দেশের সর্বোচ্চ ৩৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল রাঙ্গামাটিতে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

মঙ্গলবার সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রী সেলসিয়াস বাড়তে পারে।

বুধবার সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আর বৃহস্পতিবার সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন