ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় মাছবাহী একটি ট্রাক উল্টে ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ জন।
মঙ্গলবার (১২ মার্চ) ভোর সাড়ে ৫টায় চান্দিনার বেলাসর এলাকার আর এন আর পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ভোলা মনপুরার মনির হোসেন, হাবিবুর রহমান, আক্তার হোসেন এবং সাতক্ষীরা জেলার সদর থানার রফিকুল ইসলাম।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম মোল্লাজানান, নোয়াখালী থেকে ঢাকামুখী মাছবাহী ট্রাক চান্দিনার বেলাসর এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা দিয়ে উল্টে যায়।
এতে ট্রাকের ওপরে থাকা ৪ শ্রমিক মাছের চাপায় ঘটনাস্থলে মারা যান। এ ঘটনায় আহত হয় আরও ৩ জন।
তিনি বলেন, তাদের প্রথমে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
