Logo
Logo
×

সংবাদ

শ্রম আইন লঙ্ঘনের মামলায় ড. ইউনূসের ১৬ এপ্রিল পর্যন্ত জামিন

Icon

প্রকাশ: ১১ মার্চ ২০২৪, ০৭:২৯ পিএম

শ্রম আইন লঙ্ঘনের মামলায় ড. ইউনূসের ১৬ এপ্রিল পর্যন্ত জামিন

আদালতে ড. ইউনূস। ফাইল ছবি

শ্রম আইন লঙ্ঘনের মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের জামিনের মেয়াদ ১৬ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে।

সোমবার (১১ মার্চ) লিখিত আদেশে আদালত এ তথ্য জানিয়েছেন। ওইদিন ড. ইউনূসসহ মামলায় অভিযুক্ত চারজনকেই আদালতে হাজির হতে হবে।

এর আগে, গত ৩ মার্চ এই মামলায় ড. মূহাম্মদ ইউনূসসহ ৪ আসামির জামিনের মেয়াদ বাড়ান আদালত। শ্রম আপিল ট্রাইব্যুনালের বিচারক এম এ আউয়াল জামিনের পাশাপাশি এ মামলার আপিল শুনানির জন্য ১৬ এপ্রিল দিন ধার্য করেন। তবে ড. ইউনূসসহ অন্যরা কতদিন জামিনে থাকবেন সেটি ওইদিন আদালত উল্লেখ করেননি। আদালত বলেছিলেন, লিখিত আদেশে জামিনের মেয়াদ জানানো হবে।

শ্রম আইন লঙ্ঘনের মামলায় গত ১ জানুয়ারি ড. ইউনূসসহ ৪ আসামির ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন শ্রম আদালত। এছাড়া এক মাসের মধ্যে শ্রমিকদের পাওনা বুঝিয়ে দেওয়ারও নির্দেশ দেওয়া হয়। আর ২৮ জানুয়ারি রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে আপিল করেন ড. ইউনূসসহ চার আসামি। পরে আপিলটি শুনানির জন্য গ্রহণ করেন আদালত। পাশাপাশি ড. ইউনূসসহ চারজনকে ৩ মার্চ পর্যন্ত জামিন দেন আদালত।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন