Logo
Logo
×

সংবাদ

আপিলের জন্য ব্যাংকে ৫৪ কোটি টাকা দিলেন ড. ইউনূস

Icon

প্রকাশ: ১১ মার্চ ২০২৪, ০১:১৭ এএম

আপিলের জন্য ব্যাংকে ৫৪ কোটি টাকা দিলেন ড. ইউনূস

আয়কর মামলায় হাইকোর্টের নির্দেশে আপিল করার জন্য ব্যাংকে ৫৪ কোটি টাকা জমা দিয়েছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।

রবিবার (১০ মার্চ) তার আইনজীবী ব্যাংকে এ অর্থ জমা দেন বলে জানা গেছে।

এর আগে, বৃহস্পতিবার (৭ মার্চ) গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ১১৯ কোটি টাকা কর পরিশোধ করতেই হবে বলে নির্দেশ দেন হাইকোর্ট। ২০১১-১২ থেকে পরবর্তী পাঁচ অর্থবছরের জন্য প্রতিষ্ঠানটিকে এ আয়কর দিতে হবে।

বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ ২০১৭-১৮ অর্থবছরে কোম্পানি থেকে আয়কর হিসেবে সরকারের দাবির বৈধতা চ্যালেঞ্জ করে গ্রামীণ কল্যাণের দায়ের করা সাতটি আয়কর রেফারেন্স আবেদনের শুনানি শেষে এ রায় দেন। 

জানা যায়, গ্রামীণ কল্যাণের কাছে ২০১১-১২ থেকে ২০১৬-১৭ অর্থবছরের জন্য ৫৫৫ কোটি ৯৪ লাখ টাকা আয়কর দাবি করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

গ্রামীণ কল্যাণ আয়কর হিসাবে ৪৩৬ কোটি ৬৫ লাখ টাকা পরিশোধ করে। তবে হাইকোর্টের রায়ে প্রতিষ্ঠানটিকে বাকি ১১৯ কোটি ২৯ লাখ টাকাও পরিশোধ করতে বলা হয়।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন