Logo
Logo
×

সংবাদ

নায়ক শাকিবের প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত ক্রিকেটার সাকিব

Icon

ইউএনবি

প্রকাশ: ১০ মার্চ ২০২৪, ১২:০৯ এএম

নায়ক শাকিবের প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত ক্রিকেটার সাকিব

নায়ক শাকিবের শুভেচ্ছাদূত ক্রিকেটার সাকিব

ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খান ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে একসঙ্গে পর্দায় দেখা গেছে বেশ কয়েকবার। তবে এবার তাদের এক হওয়ার ঘটনাটি একটু ভিন্ন। এরই মধ্যে সবার জানা অভিনয়ের পাশাপাশি ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছেন শাকিব। আর তার প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হলেন সাকিব আল হাসান। নতুন এই ব্র্যান্ডটির নাম হলো ‘টাইলক্স’।

রাজধানীর বনানীর একটি অভিজাত হোটেলে শনিবার (৯ মার্চ) দুপুরে বিশেষ আয়োজনের মধ্য দিয়ে তাদের একসঙ্গে পথচলার চুক্তি সই করে নায়ক শাকিব ও খেলোয়াড় সাকিব।

শাকিব খান গণমাধ্যমকে বলেন, ‘সাকিব আল হাসান কিংবা শাকিব খান, যে নামে ডাকা হোক; উই আর ব্রাদার। আজকে একটা অলরাউন্ডার ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হলেন বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিব আল হাসান শুধু যুক্তই হননি, বরং উচ্ছ্বসিত মনে যুক্ত হয়েছেন। কারণ তিনিও বুঝেছেন, এটা সত্যিই একটা বিশ্বমানের পণ্য। যেটা ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে। আমরা একসঙ্গে কাজ করব, এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব।’

সাকিব আল হাসান বলেন, ‘এই ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হয়ে ভালো লাগছে। আমি আশা করছি এই ব্র্যান্ড দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও সমাদৃত হবে এবং দেশে বৈদেশিক মুদ্রা নিয়ে আসবে। আর আমরা দেশের পণ্য ব্যবহার করব। আমার মনে হয় মানুষও এতে উপকৃত হবে।’

উল্লেখ্য, চলতি বছর জানুয়ারিতে করপোরেট প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হন শাকিব খান। প্রতিষ্ঠানটি কসমেটিকস, টয়লেট্রিজ, হোম কেয়ার ও স্কিন কেয়ার ইত্যাদিবিষয়ক পণ্য উৎপাদন ও বাজারজাত করবে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন