Logo
Logo
×

সংবাদ

চট্টগ্রামে অগ্নিকাণ্ডে ১৭ বসতঘর পুড়ে ছাই

Icon

ইউএনবি

প্রকাশ: ০৮ মার্চ ২০২৪, ১১:২৭ পিএম

চট্টগ্রামে অগ্নিকাণ্ডে ১৭ বসতঘর পুড়ে ছাই

চট্টগ্রামের হাটহাজারী পৌরসভায় অগ্নিকাণ্ডে ১৪ পরিবারের ১৭টি বসতঘর পুড়ে গেছে। শুক্রবার (৮ মার্চ) ভোরে শাহজালাল পাড়ার ইব্রাহিম কলোনিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। আগুনে কলোনির বাসিন্দাদের ১৭টি বসতঘর পুড়ে গেছে।

কলোনির মালিক মো. ইব্রাহিম দাবি করেন, অগ্নিকাণ্ডে তার অস্তত ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আবদুল মান্নান জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন