Logo
Logo
×

সংবাদ

বাস-মিনিবাস থেকে বছরে ১ হাজার ৫৯ কোটি টাকার চাঁদা আদায়: টিআইবি

Icon

প্রকাশ: ০৫ মার্চ ২০২৪, ০৯:৫৬ পিএম

বাস-মিনিবাস থেকে বছরে ১ হাজার ৫৯ কোটি টাকার চাঁদা আদায়: টিআইবি

দেশে ব্যক্তিমালিকানাধীন বাস ও মিনিবাস থেকে বছরে ১ হাজার ৫৯ কোটি টাকা চাঁদা আদায় হয়। আর এই চাঁদার ভাগ পান দলীয় পরিচয়ধারী ব্যক্তি বা গোষ্ঠী, ট্রাফিক ও হাইওয়ে পুলিশ, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কর্মকর্তা-কর্মচারী, মালিক-শ্রমিক সংগঠন ও পৌরসভা বা সিটি কর্পোরেশনের প্রতিনিধিরা।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। আজ মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ‘ব্যক্তিমালিকানাধীন বাস পরিবহন ব্যবসায় শুদ্ধাচার’ শীর্ষক এই গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘চাঁদাবাজির এই হিসাব খুবই রক্ষণশীল। বাস্তবে এর চেয়ে বহুগুণ বেশি চাঁদাবাজি হয়। এই চাঁদার ভাগ নানা পর্যায়ে যায়। যেহেতু খাতটি রাজনীতিবিদদের নিয়ন্ত্রণে, সেহেতু চাঁদার নিয়ন্ত্রণও তাদের হাতে।’

এ খাতটি আপাদমস্তক দুর্নীতিতে জর্জরিত বলে মন্তব্য করেন টিআইবির নির্বাহী পরিচালক। বিশেষ করে রাজনৈতিক প্রভাবের কারণে এই খাত জিম্মি হয়ে আছে বলেন তিনি।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন